March 27, 2026, 3:12 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

পরমাণু শিল্পের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দেশের জাতীয় স্বার্থের গঠনকাঠামোর আওতায় তার সরকার পরমাণু শিল্পের প্রতি পৃষ্ঠপোষকতা দেয়া অব্যাহত রাখবে।

রোববার মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, পরমাণু শিল্প হচ্ছে দেশের দ্রুত বিকাশমান শিল্পগুলোর অন্যতম। এই সেক্টরে অর্জিত বড় ধরনের কিছু সাফল্যের জন্য তিনি ইরানের তরুণ বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন।

রায়িসি বলেন, তার প্রশাসন দেশের স্বার্থ রক্ষায় পরমাণু শিল্পের প্রতি পৃষ্ঠপোষকতা দেয়াকে নিজের অবশ্যপালনীয় কর্তব্য মনে করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পরমাণু শিল্পে ইরানের সর্বশেষ অর্জন সম্পর্কিত এক প্রদর্শনী পরিদর্শন করার পর প্রেসিডেন্ট রায়িসি এ বক্তব্য দিলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা অনুসরণ করে ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু শিল্পের বিকাশে নিরলস কাজ করে যেতে হবে।

রোববার প্রায় দেড় ঘণ্টাব্যাপী পরিদর্শন শেষে ইরানের একদল পরমাণু বিজ্ঞানী ও কর্মকর্তার উদ্দেশে দেয়া ভাষণে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, দেশের পারমাণবিক অবকাঠামো অক্ষুণ্ন রেখে পাশ্চাত্যের সঙ্গে সরকার যদি কোনো সমঝোতায় যেতে চায় তাতে বাধা নেই।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা গত বছরের গ্রীষ্মে বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে আবার ওই সমঝোতা কার্যকর করা নিয়ে যখন আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে তখন সর্বোচ্চ নেতা এ দিকনির্দেশনামূলক বক্তব্য দিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page