April 25, 2026, 12:25 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার জন্য আমেরিকা দায়ী : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও রাশিয়া অভিন্নভাবে মনে করে, ২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার জন্য আমেরিকা দায়ী।

গতকাল রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি ও রেজা নাজাফি এক বৈঠকে এসব কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে আনুষ্ঠানিক একটি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তেহরান এবং মস্কো সর্বসম্মতভাবে বিশ্বাস করে যে, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং পরবর্তীতে একই চিন্তা যারা পোষণ করেছেন তাদের কারণে এই পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা যায়নি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের বাইরে আর কোনো যৌক্তিক বিকল্প নেই।

২০১৫ সালে ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় এবং সামান্য কিছুক্ষেত্রে এই সমঝোতা বাস্তবায়ন করা হলেও ২০১৮ সালে সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা বাতিল করে দেন। শুধু তাই নয়, তিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন এবং নিষেধাজ্ঞা আরো কঠোর করেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফেরার কথা বললেও তিনি তা করেননি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page