September 7, 2026, 9:47 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পরিচয় গোপন রেখে ভুয়া ঠিকানায় জন্মসনদ নিয়েছে ১০২ রোহিঙ্গা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের বিভিন্ন স্থান থেকে ১০২ জন রোহিঙ্গা তাদের পরিচয় গোপন করে ভুয়া ঠিকানায় জন্ম নিবন্ধন নিয়েছেন। এদের মধ্যে ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) বিভিন্ন জোনের অফিস থেকে ৪৯ জন এই সনদ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত ২৬ মে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসব জন্ম নিবন্ধন বাতিলের জন্য অনুরোধ করে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ গণমাধ্যমকে বলেন, ‘পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা জন্ম নিবন্ধন নম্বরগুলো স্থগিত করেছি। নিবন্ধনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তৎক্ষণাৎ ডাকা হয়েছে। আমাদের আইসিটি বিভাগ এটি নিয়ে কাজ করছে।’

জন্ম সনদ পাওয়া রোহিঙ্গাদের মধ্যে ৭৭ জনের মধ্যে ঢাকা উত্তর সিটির ৪২টি, বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়ন পরিষদের ২৩টি, রংপুরের ২৩টি, বাগেরহাটের গোতাপাড়া ইউনিয়ন পরিষদ ১১টি এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের দেওয়া একটি সনদপত্র পাওয়া গেছে।

এছাড়া, বানারীপাড়া উপজেলায় এক রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরু-আল-কায়েস বলেন, ‘আমরা যে নাম্বারগুলো পেয়েছি, সেগুলো পুঙ্খনাপুঙ্খভাবে চেক করেছি। আমাদের কোনো জোন থেকেই সেগুলো রেজিস্ট্রেশন হয়নি। এগুলো হয়তো বাইরে কোথাও থেকে তৈরি করা হয়েছে। আমরা সোমবার রেজিস্ট্রার জেনারেলের কাছে এর ব্যাখ্যা পাঠিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি এ জন্মনিবন্ধনের নাম্বারগুলো অবৈধ এবং সঠিক নয়।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page