April 11, 2026, 8:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

পরিবহন খাতে রাশিয়া ও ভারত থেকে আরো বিনিয়োগ চায় ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্রী ইরানের শীর্ষ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, দেশের পরিবহন খাতের কয়েকটি প্রকল্প বাস্তবায়নের জন্য রাশিয়া এবং ভারতের কাছ থেকে তেহরান আরও বিনিয়োগ গ্রহণ করতে পারে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ইরানি ভূখণ্ডের ভেতর দিয়ে আন্তর্জাতিক কার্গো পরিচালনার পথ সুগম হবে।

ইরানের নতুন চালু ‘পরিবহন উন্নয়ন তহবিল’-এর চেয়ারম্যান দাউদ দানেশ জাফারি গতকাল (শনিবার) জানান, ভারত ও রাশিয়া থেকে বিনিয়োগ করা হলে তা দেশের উত্তর এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের রেলওয়ে প্রকল্পে ব্যবহার করা হতে পারে। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভারত এবং রাশিয়ার মতো অংশীদারদের কাছ থেকে বিনিয়োগ গ্রহণ করা হবে।

ইরানের ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্টেশন করিডরের মধ্য দিয়ে কার্গো পরিচালনা জোরদার করার জন্য একটি সমঝোতা স্মারকে সই করতে চলতি সপ্তাহের প্রথম দিকে ইরানের এ কর্মকর্তা রাশিয়া সফর করেন।

ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্টেশন করিডোর ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোকে তিনটি প্রধান রুটের সঙ্গে উত্তরাঞ্চলকে সংযুক্ত করেছে।

ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্টেশন করিডর থেকে হারিয়ে যাওয়ার রেল লাইন নির্মাণের কাজ শেষ করার জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে অর্থবিনিয়োগের সুযোগ দেয়া হতে পারে বলে জানান দানেশ জাফারি। এরইমধ্যে রাশিয়া ইরানের বেশ কিছু পরিবহন প্রকল্পে অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, ভারত চবাহার সমুদ্রবন্দর নির্মাণের ক্ষেত্রে সীমিত মাত্রায় কিছু তহবিল যোগান দিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page