November 3, 2026, 6:09 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানি শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত দু’দিন  পেঁয়াজ ও আলু আমদানি বন্দ থাকার পর উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যস্থতায় গতকাল বুধবার বিকেল ৪টা থেকে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রাত ৯টার দিকে দিনাজপুর হিলি স্থল বন্দর উদ্ভিদ কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,ভারতের পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং বন্ধ করে দেওয়ার  কারণে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার পর থেকে সব প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।

সূত্রটি জানায়, গতকাল বুধবার ভারতের পশ্চিমবঙ্গ সরকার ওই দেশের ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা হওয়ায় অনলাইনে স্লট বুকিং গতকাল দুপুরে চালু করেছে। অনলাইনে স্লট বুকিং চালু হওয়ায় গতকাল বুধবার বিকেলে থেকে রাত ৮টা পর্যন্ত  পেঁয়াজ বোঝাই ৫ টি ট্রাক দেশে প্রবেশ করেছে।

এর মধ্য দিয়ে আবার দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে রাত সাড়ে ৮টার দিকে  ৩ ট্রাক আলু আমদানি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  ভারত থেকে পেঁয়াজ ও আলু হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ-আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। । ২৬ নভেম্বর রাতে ভারতীয় ব্যবসায়ীদেও সঙ্গে সমস্যার সমাধান হলে পুনরায় গতকাল বুধবার বিকেলে থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আমদানি রপ্তানির সমস্যার সমাধান হয়েছে বলে তিনি অবহিত করেন।’তিনি বলেন, এখন পর্যন্ত পর্যাপ্ত আমদানিকৃত আলু পেঁয়াজ পাইকারি ব্যবসায়ীদের কাছে রয়েছে।

হিলি কাস্টমস বিভাগের সুপারেন্টেন্ট আলী আকবর জানান, নভেম্বর মাসের চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page