November 23, 2026, 5:35 pm
শিরোনামঃ
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ চীন ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

ইয়ানূর রহমান : যশোরের বাঘারপাড়ায়সাবেক উপজেলা এবং ইউপি চেয়ারম্যানসহ ৪০ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার দোহাকুলা গ্রামের বাসিন্দা মৃত গোলাম রসুল শিকদারের ছেলে মনিরুল ইসলাম (৪৬)।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, আসামিদের মধ্যে কয়েকজনকে পলাতক দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯’র ৬, ৭, ১০, ১১ ও ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি জিয়াউর রহমান মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page