November 3, 2026, 4:39 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক

ইয়ানূর রহমান : শার্শার বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের এক সমর্থকসহ আটক হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং পাসপোর্ট আইনের মামলার আসামি রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাদীপুর পূর্বপাড়ার মিনার হোসেন (২৯), খলশী গ্রামের আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার মিলন (৪০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার মিনার হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। আব্দুল্লাহ আল মামুন একটি মামলায় সাজাপ্রাপ্ত, সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং মিলন পাসপোর্ট আইনের একটি মামলার আসামি।

বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় নাশকতার পরিকল্পনাকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page