October 14, 2026, 3:06 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না  : সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, কোন জাতি উন্নতি করতে চাইলে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে- সে জাতিকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে রাষ্ট্র পরিচালনায় কঠোর পরিশ্রম করেন এবং তিনি দেশবাসীকে পরিশ্রম করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
শনিবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নের বার মাইসা উচ্চ বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সেরা ১২ এবং সকল মাধ্যমিক বিদ্যালয় ও সমমান দাখিল মাদ্রাসার সেরা ১২ জন করে শিক্ষার্খীর মাঝে মাথাপিছু ১ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে কামাল আতাতুর্কের দেশ তুরস্ক আজ অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকেও সে লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর।
তিনি বলেন ইচ্ছে করলে শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আমরা আর্থিক প্রণোদনার আওতায় আনতে পারি। সে সামর্থ আমাদের রয়েছে। কিন্তু এতে করে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা থাকবে না। সুতরাং প্রণোদনা পেতে হলে তাদেরকে অবশ্যই পরিশ্রম করে ভাল ফলাফল করতে হবে। প্রতিযোগিতায় যারা টিকবে শুধু তারাই প্রণোদনার আওতায় আসবে।
এ সময় নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, নকলা মেয়র হাফিজুর রহমান লিটনসহ প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page