September 8, 2026, 8:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

পল্টনে ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’র সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংগঠনটির কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠন সব নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

পরে তাৎক্ষণিক এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গত ২৭ মার্চ রাতে তারাবিহ নামাজ আদায়ের সময় গুলশানের সুবাস্তু টাওয়ার সংলগ্ন একটি ইসলামি
সেন্টার থেকে তিনজন হাফেজ, দুইজন নারী ও শিশুসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও সব নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি।

বিবৃতিতে আরও বলা হয়, আজ (শুক্রবার) বাদ জুমা হাজারো আলেম-উলামার অংশগ্রহণে বাইতুল মোকাররামের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page