October 3, 2026, 7:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পল্লী বিদ্যুৎ সমিতির ৬ শর্তে আন্দোলন স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূতকরণ বিষয়ে কমিটি গঠন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতির প্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সমিতির এজিএম রাজন কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দুই দফা দাবি পূরণে আগামী ১ সপ্তাহের মধ্যে নতুন করে উভয়পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে ৬ টি শর্তে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্তগুলো হলো-

১। কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরইবির কোনো কর্মকর্তা/কর্মচারী হয়রানির উদ্দেশ্যে পবিস সমূহে গমন করতে পারবে না।

২। কমিটিকে পবিসের বিদ্যমান সব পদের বৈষম্য দূরীকরণ ও একীভূতকরণসহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য সুপারিশ দাখিল করতে হবে।

৩। চুক্তিভিত্তিক/ অনিয়মিত সব কর্মচারীদের স্ব-স্ব পদে নিয়মিত করতে হবে।

৪। বর্ণিত সময়ের মধ্যে পবিস সমূহের কোনো কর্মকর্তা/কর্মচারীদের কোনো প্রকার হয়রানিমূলক বদলি করা যাবে না।

৫। এই আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তকৃত ২ জন এজিএম ও স্ট্যান্ড রিলিজকৃত ২ জন এজিএমকে স্ব-পদে বহাল এবং এজিএম (ওএন্ডএম) আব্দুল হাকিমকে ২৩ ফেব্রুয়ারি হতে নিয়মিত করতে হবে।

৬। বিদ্যুৎ বিভাগের দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে দাবি আদায়ে পুনরায় মাঠে নামতে বাধ্য হবো।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page