October 1, 2026, 4:25 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে বিপুল পরিমান নগদ অর্থের লেনদেনের কথা বিবেচনা করে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্ত করার বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
এই লক্ষ্যে ২১ জুন বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ ব্যাংকের সমন্বয়কারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করে উক্ত কর্মকর্তার পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে মেইল করার নির্দেশ দেয়া হয়।
বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই সেখানে ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করতে হবে।
সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি কর্পোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবে।
এতে বলা হয়েছে, ব্যাঙ্কগুলো প্রতিটি বুথে নগদ গণনা মেশিন স্থাপন করে নোট গণনা নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো জাল নোট পাওয়া গেলে সেগুলো ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংক শাখাগুলোকে ঈদ পর্যন্ত ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে বড় পর্দায় ভিডিও চালাতে হবে বলে এতে উল্লেখ করা হয়।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page