March 27, 2026, 3:58 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শিক্ষার্থীর ওপর এ ধরনের আচরণ ভয়াবহ পরিণতি ডেকে আনছে। অনেক সময় র‌্যাগিংয়ের কারণে শিক্ষার্থীরা আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। গত ৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিনতলা থেকে পরে মৃত্যু হয় প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর।

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরেই প্রকাশ্যে আসে র‍্যাগিংয়ের অভিযোগ। শুধুমাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর ক্ষেত্রেই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নবাগত ছাত্রদের সঙ্গেই র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে বারবার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যু পর এবার র‍্যাগিং রুখতে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

র‍্যাগিং রুখতে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কোন শিক্ষার্থী পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার হলে ১৮০০৩৪৫৫৬৭৮ এই নম্বরে ফোন দিয়ে অভিযোগ করতে পারবে।

প্রয়োজনে তার নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) থেকেই ২৪ ঘন্টার জন্য চালু হয়েছে এই নম্বর।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের দূর্গা পূজা কমিটিগুলোর বৈঠক ছিল। ওই বৈঠক থেকেই এই হেল্প লাইনের নম্বরটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এছাড়াও পূজা কমিটির বৈঠকে নিয়োগ দুর্নীতি তদন্তে ভারতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানের বিরোধিতায় ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page