September 8, 2026, 10:36 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহ থেকে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মহকুমা পারিষদ এলাকার শিবমন্দির নারায়ন পল্লিতে। নিহত ওই নারীর নাম সোনালী কুন্ডু, বয়স ৩২ বছর।

জানা গেছে, দেড় মাস আগে শিলিগুড়ির নারায়ন পল্লী এলাকার একটি বাসা ভাড়া নেন রাহুল কুন্ডু। তার সঙ্গে থাকতেন তার শ্রী সোনালী কুন্ডু এবং তাদের সাত বছরের মেয়ে। ওই এলাকায় একটি কাঠের দোকানে কাজ করতেন রাহুল।

স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে রাহুল কথা শোনাতেন। প্রায়ই তাদের মধ্যে কাটাকাটি হতো। গত রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। সে সময় রাহুল হাতুড়ি দিয়ে সোনালীর মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোনালী। রক্ত যেন মেঝেতে না ছড়িয়ে পড়ে সেজন্য স্ত্রীর মাথা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে রাখেন রাহুল।

রাতে ঘুণাক্ষরেও এই ঘটনা কেউ টের পাইনি। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে দিব্যি এলাকায় ঘুরে বেড়িয়েছেন রাহুল। জানা যায়, এলাকার পরিচিত বেশ কয়েকজন রাহুলের স্ত্রীর কথা জিজ্ঞেস করায় পাশ কাটিয়ে যান তিনি।

বেলা গড়াতেই ভয়াবহ এই ঘটনার কথা আর চেপে রাখতে পারেননি রাহুল। যে বাড়িতে তিনি ভাড়া ছিলেন সেই বাড়ির অপর এক ভাড়াটিয়াকে নিজেই স্ত্রীকে মেরে ফেলার কথা জানান। এসব শুনে চমকে যান ওই ভাড়াটিয়া। পরে তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান।

সেখান থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ির মাটিগড়া থানায়। ঘটনাস্থলে মাটিগড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সঙ্গে সঙ্গেই রাহুলকে গ্রেফতার করে মাটিগড়া থানার পুলিশ। পরকীয়ার জেরেই তিনি স্ত্রীকে খুন করেছেন না কি অন্য কোনো কারণ আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে মাটিগড়া থানার পুলিশ।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page