August 4, 2026, 7:04 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে দলের কার্যালয়ে ঢুকে ধনঞ্জয় চৌবে নামে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ওই নেতা দেহরক্ষী শেখর দাসও গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) রাতে পুরুলিয়া জেলার আদ্রারপান্ডে বাজারে দলের স্থানীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ধনঞ্জয় চৌবে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে দলের কার্যালয়ের বারান্দায় কর্মীদের সঙ্গে তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে বসেছিলেন। তার সঙ্গে ছিলেন দেহরক্ষী শেখর দাস। হঠাৎ মোটরসাইকেলে দুজন এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলে ছোড়ে। এতে তার তলপেটে গুলিবিদ্ধ হয়। তার দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যান হামলাকারীরা।

এদিকে, দ্রুত তাদের উদ্ধার করে রঘুনাথপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ধনঞ্জয়কে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ধনঞ্জয় চৌবের শরীরে মোট পাঁচটি গুলি লেগে। তার দেহরক্ষী শেখর দাসের শরীরে আঘাত হেনেছে একটি বুলেট। দেহরক্ষী শেখরের অবস্থাও আশঙ্কাজনক।

অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বিশাল বাহিনী। তারা পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, আততায়ীরা .৩২ ক্যালিবারের বুলেট ব্যবহার করেছে। পুলিশ তদন্তে নেমেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দুজনের গুলি লেগেছে। কী কারণে গুলি চালানো হলো- তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page