September 27, 2026, 12:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের সামরিক সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তাকে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সামরিক সহায়তা ও অস্ত্র দিয়ে আসছে এবং এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।  পার্সটুডের মতে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি নির্ধারণ বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বারেল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে স্বীকার করেছেন: “আজ, ইউক্রেনের প্রতি আমাদের সামরিক সহায়তা ৪৩০০ কোটি ইউরোতে পৌঁছেছে।”

এ প্রসঙ্গে জাতিসংঘে রাশিয়ার উপ-প্রতিনিধি “দিমিত্রি পলিয়ানস্কি” ঘোষণা করেছেন, ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির অস্ত্র ও সামরিক সহায়তা যুদ্ধকে দীর্ঘায়িত করেছে এবং এই সহায়তা না পেলে ইউক্রেন অনেক আগেই যুদ্ধ বন্ধ করে দিত।

অন্যদিকে, ইতালির পররাষ্ট্র মন্ত্রী “অ্যান্টোনিও তাজানি” জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র ইউক্রেনের ভূখণ্ডে ইতালীয় অস্ত্রের ব্যবহার অনুমোদিত। রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের বিরোধিতা করেছেন তিনি।

এ বিষয়ে, ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: “প্রত্যেক দেশ তার নিজস্ব সিদ্ধান্ত নেয়, কিন্তু ইতালির ক্ষেত্রে, ইতালীয় অস্ত্রের ব্যবহার শুধুমাত্র ইউক্রেনের অভ্যন্তরে করা যেতে পারে।”

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী “দিমিত্রো কোলবা” বৃহস্পতিবার ব্রাসেলস বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সামরিক সহায়তায় বিলম্বের অভিযোগ  উত্থাপনের পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page