September 27, 2026, 6:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের সুযোগ করে দিতেই ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা : বেলারুশের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, মস্কো ও মিনস্কের গুরুত্বপূর্ণ অবস্থানে পশ্চিমাদের আঘাত হানার সুযোগ করে দিতেই রাশিয়ার বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার বিদ্রোহের প্রচেষ্টা চালিয়েছিল। খবর তাসের।
বেলটিএ নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, লুকাশেসঙ্কো বলেন যে ‘আসুন আমরা সবচেয়ে খারাপ সময় মোকাবিলা করি। কেননা, আমরা কঠিন সময়ের মধ্যে রয়েছি।’
বেলারুশের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কর্মকর্তারা মস্কোতে ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা থেকে সুনির্দিষ্ট কিছু হিসাব টানবেন এমনটা নিশ্চিত।
লুকাশেঙ্কো বলেন, এক্ষেত্রে ‘তারা তাদের কাজ সমন্বয় করে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার পরিকল্পনা করবে।’
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করে বলেন, সর্বশেষ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের শান্ত হওয়া এবং এই পৃষ্ঠা উল্টিয়ে ফেলা প্রয়োজন। পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা এই বিষয়ে ফিরে আসবো। কিন্তু এখন শান্ত থাকার সময়। আসুন কারো ব্যাপারে উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকি।’

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page