October 1, 2026, 2:33 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দিলে ঢাকা-মস্কো আলোচনা করে পথ বের করে নিবে : রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই বলে মনে করেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি। পশ্চিমা বিশ্ব বাংলাদেশে কোনো নিষেধাজ্ঞা এলে পরিস্থিতি বিবেচনায় ঢাকা-মস্কো আলোচনা করে পথ বের করে নিবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে, স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘টক উইদ অ্যাম্বাসেডর’ আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলেক্সান্ডার মন্টিটস্কি বলেন, পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের কিছু হবে না।

মস্কো কী ধরনের সহযোগিতা করতে পারে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের কি সহযোগিতা প্রয়োজন বা আমাদের কী করার আছে তা রাশিয়ান সরকার এবং সহযোগী অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করেই বের করা সম্ভব।’

বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে বলে স্পষ্ট করেছেন রুশ রাষ্ট্রদূত বলেন, ‘পশ্চিমাসহ অন্য যে কোনো দেশের নিষেধাজ্ঞাকে রাশিয়া সমর্থন করে না। যে কোনো ধরণের অবৈধ নিষেধাজ্ঞার বিপক্ষে রাশিয়া। শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা হলে, সেটাকে বিবেচনা করা হয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকায় যখন মানুষ হতাহত হচ্ছে তখন পশ্চিমারা কিছু বলেন না, অথচ ইউক্রেনে কিছু হলেই তারা ফলাও করে প্রচার করে।’ এই ধরনের অবস্থান দ্বিচারিতা ছাড়া কিছুই না বলেও মন্তব্য করেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত।

রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মিত হচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র। এর সার্বিক পরিস্থিতি তুলে দরে বলেন, যথেষ্ট সুরক্ষা ও নিরাপত্তা বজায় রেখে দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে।

রুশ রাষ্ট্রদূত আরও জানান, বঙ্গবন্ধু স্যাটালাইট-২ বিষয়েও বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে রাশিয়া। এ ছাড়াও ভবিষ্যতে ঢাকা-মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি।

সাংবাদিক খায়রুল আলমের সভাপতিত্বে এই আয়োজনে সঞ্চালক ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়াশন বাংলাদেশ (ডিক্যাব) সদস্য শেখ শাহরিয়ার জামান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page