October 12, 2026, 4:01 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমারা শর্ত পূরণ করলে শস্য চুক্তিতে ফিরতে প্রস্তুত রাশিয়া : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের শর্ত পূরণ করল কৃষ্ণসাগরীয় শস্য চুক্তিতে ফিরতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

গতকাল (বুধবার) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, শস্য চুক্তি অনুযায়ী রাশিয়ার নিজের খাদ্যশস্য এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু রাশিয়াকে সে সুবিধা কখনো দেয়া হয়নি। শস্য চুক্তি অনুসারে শুধুমাত্র ইউক্রেন তার খাদ্যশস্য রপ্তানি করতে পারবে আর রাশিয়া এর মেয়াদ বাড়াবে- এটা সম্পূর্ণভাবে অর্থহীন দাবি।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ক্রেমলিন থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে সুস্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার শর্তের ব্যাপারে পশ্চিমারা যখন তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে, তখনই মস্কো শস্য চুক্তিতে ফিরে আসবে।

এদিকে, এরদোগানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন- এমন পদক্ষেপ নেয়া উচিত হবে না যা কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি আবার চালু করার বিষয়টিতে অচল অবস্থার সৃষ্টি করে। এরদোগান এই চুক্তিকে ‘শান্তির সেতু’ বলে উল্লেখ করেছেন।

২০২২ সালের জুলাই মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি সই হয়। এই চুক্তি অনুসারে, কৃষ্ণসাগরের বন্দরগুলো ব্যবহার করে ইউক্রেন বহির্বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে। চুক্তি অনুসারে, রাশিয়াও নিজের উৎপাদিত খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানি করার সুবিধা পাওয়ার কথা। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আজ পর্যন্ত রাশিয়া সেই সুবিধা পায়নি। এজন্য গত মাসে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়া এর মেয়াদ বাড়াতে অস্বীকার করে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page