October 16, 2026, 1:32 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করছে রুশ হ্যাকাররা: যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যে সাইবার প্রতিরক্ষা সংস্থা সতর্ক করে বলেছে, পশ্চিমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেনে দেশটির যুদ্ধের প্রতি সহানুভুতিশীল হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়ছে। বুধবার দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এই সতর্কতার কথা তুলে ধরেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এনসিএসসি বলেছে, রুশপন্থি ‘হ্যাক্টিভিস্টরা’ এখন পর্যন্ত মোটা দাগে ক্ষতিকর নয় এমন আক্রমণ চালিয়ে আসছে। তারা সরকারি ওয়েবসাইটে অনুপ্রবেশ করেছে বা সেগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু এদের মধ্যে কয়েকজন সক্রিয়ভাবে চেষ্টা করছে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধনের।

সংস্থাটি আরও বলেছে, এসব রুশ হ্যাক্টিভিস্টদের অনেকে যুক্তরাজ্যসহ পশ্চিমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে বিঘ্ন ও ধ্বংসাত্মক প্রভাব ফেলার চেষ্টা করছে। দুর্বল সুরক্ষার খোঁজ করে সুযোগের অপেক্ষায় আছে এসব গোষ্ঠী।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এমন গোষ্ঠীগুলো আদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং নিজেদের রাশিয়ার স্বার্থের সঙ্গে একীভূত করেছে কিন্তু তারা কোনও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতায় নেই। এর ফলে তাদেরকে নিয়ে অনুমান করা কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুৎ গ্রিড বা পানি সরবরাহ ব্যবস্থারম তো জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সফল সাইবার হামলা ভয়াবহ ধ্বংসাত্মক হতে পারে।

যুক্তরাজ্যের এনসিএসসি বলছে, এমন হামলার জন্য সাধারণ উচ্চ পর্যায়ের কারিগরি দক্ষতা ও সরঞ্জাম প্রয়োজন হয়। এসব হ্যাক্টিভিস্ট গ্রুপের পক্ষে বাইরের সহযোগিতা ছাড়া এসব অর্জন সম্ভব নয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে এরা আরও দক্ষ হয়ে উঠবে।

কিছু দিন আগে অনলাইনে ছড়িয়ে যুক্তরাষ্ট্রের অতি গোপন গোয়েন্দা নথিতে উল্লেখ করা হয়েছে, রুশপন্থি হ্যাকারদের একটি গোষ্ঠী কানাডার গ্যাস অবকাঠামোতে অনুপ্রবেশ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page