October 28, 2026, 6:55 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা বাধা থাকলেও এগিয়ে যাবে ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনীতি : আটুল দালাকোটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা কিছু দেশের বিরোধিতা থাকলেও, আগামী দিনগুলোতে ব্রিকস জোট আরও শক্তিশালী হবে। তাছাড়া, সারা বিশ্বের মধ্যে ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। সম্প্রতি চীনা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্রিকস সেন্টার ফর ইকোনমিক কালচারাল রিসার্চ অ্যান্ড সার্ভিসেসের প্রতিষ্ঠাতা আটুল দালাকোটি।

এই বিশ্লেষক বলেন, করোনা মহামারির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা থমকে গেলেও ব্রিকসভুক্ত দেশগুলো এখন এগিয়ে যাচ্ছে। বর্তমানে সারা বিশ্বের ৪২ শতাংশ মানুষ ব্রিকসভুক্ত দেশগুলোতে বসবাস করে। আর এখানকার বাজার ও অর্থনীতির সম্ভাবনাময় ভবিষ্যতের কারণেই অন্যান্য দেশগুলো ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করছে।

ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনার একটি চিত্র তুলে ধরেন এই বিশ্লেষক। তিনি বলেন, সারা বিশ্বের মোট জিডিপি’র ২৪ শতাংশ এই সংস্থাভুক্ত দেশগুলোর দখলে। অন্যদিকে, মোট আন্তর্জাতিক বাণিজ্যের ২৪ শতাংশও হয় এসব দেশের মাধ্যমে। এসব সংখ্যাগত পরিসংখ্যান থেকে বোঝা যায়, এটি একটি বিশাল সম্ভাবনার আধার ব্রিকসের সদস্য দেশগুলো আরও প্রবৃদ্ধি অর্জন করবে। সূত্র: সিসিটিভি প্লাস

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page