September 27, 2026, 11:24 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা বিশ্বের জন্য জেলেনস্কি বিষাক্ত হয়ে উঠেছেন : মারিয়া যাখারোভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি পুরো পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা।

ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেনের চালানো ড্রোন হামলার সমালোচনা করে হোয়াইট হাউস যে বক্তব্য দিয়েছে তাকে কেন্দ্র করে যাখারোভা একথা বললেন। রুশ মুখপাত্র বলেন, ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেন যে ড্রোন হামলা চালিয়েছে হোয়াইট হাউস প্রকাশ্যে তার বিরোধিতা করেছে এবং অস্ত্র বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে আমেরিকা একটি বিভক্তি লাইন টেনে দিয়েছে।

মারিয়া যাখারোভা একইসঙ্গে বলেন, যদিও এটি আরেকটি প্রতারণা, তবে এটি অন্য দিক দিয়ে গুরুত্বপূর্ণ- সেটি হচ্ছে আমেরিকার অবস্থানের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, জেলেনস্কি পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন। টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র এসব কথা বলেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page