October 10, 2026, 12:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমে নয় এখন থেকে জ্বালানী রপ্তানি হবে চীন ও ভারতে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জ্বালানী বাণিজ্যের ক্ষেত্রে তার দেশ এখন আর পাশ্চাত্যের ওপর নির্ভরশীল নয়। তিনি আরো বলেছেন, মস্কোর নয়া জ্বালানী নীতি প্রাচ্যের দেশগুলোকে ঘিরে বিশেষ কর চীন ও ভারতকে ঘিরে আবর্তিত হবে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের অবকাশে গত শুক্রবারএক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমরা আর আমাদের পশ্চিমা শরিকদের ওপর নির্ভর করব না। আমরা তাদেরকে আর আমাদের পাইপলাইন উড়িয়ে দেয়ার সুযোগ দেব না।”

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস রপ্তানির পাইপলাইন নর্ড স্ট্রিম গত বছরের শেষদিকে বোমা মেরে উড়িয়ে দেয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দেশটির সেনাবাহিনী এ কাজ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জোনা গেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “রাশিয়ার জ্বালানী নীতি এখন নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য শরিকদের ঘিরে আবর্তিত হবে। ভারত ও চীন সেরকমই দু’টি শরিক দেশ।” সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের প্রধান জ্বালানী সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটির ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপ। ফলে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে যায়। এ অবস্থায় চীন ও ভারত তুলনামূলক কম দামে রাশিয়া থেকে জ্বালানী আমদানি করতে শুরু করে এবং রাশিয়া থেকে জ্বালানী আমদানিকারক শীর্ষ দেশে পরিণত হয়।এমনকি রাশিয়ার কাছে থেকে তেল ও গ্যাস কিনলে আমেরিকার নিষেধাজ্ঞায় পড়ার যে কথা ছিল সেক্ষেত্রেও ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায় করে নিয়েছে ভারত।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page