October 28, 2026, 1:41 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম উপকূলের হলুদ সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোরিয়া উপদ্বীপের পশ্চিম উপকূলে অর্থাৎ হলুদ সাগরে বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কয়েক দিন আগে উপদ্বীপের পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। বলা হয় এটা ছিল দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, হলুদ সাগরে স্থানীয় সময় ভোর ৪টার দিকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা বিশ্লেষণ করছে সিউল ও ওয়াশিংটন।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চিপ অব স্টাফ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে সহযোগিতা বজায় রাখতে আমাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে হোয়াইট হাউজ। এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে চায় রাশিয়া। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

কিরবি বলেন, রাশিয়ায় অস্ত্র বিক্রি নিয়ে যে আলোচনা হচ্ছে তা বন্ধের জন্য আমরা উত্তর কোরিয়ার কাছে আহ্বান জানাই। তাছাড়া উত্তর কোরিয়াকে পাবলিক প্রতিশ্রুতি মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page