April 5, 2026, 3:30 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোরীর প্রাণ গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরেও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। জেনিন শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা সোমবার আরও জানায়, জানা যাকারান তার বাড়ির ছাদে ছিলেন। জেনিন থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সেনারা শহরে প্রবেশ করার পর তিনজকে আটক করে। এসময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বলছে, তারা মেয়েটির মৃত্যুর খবর সম্পর্কে অবগত ছিল এবং ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।

তাদের দাবি, ৩ আসামিকে গ্রেফতারের জন্য গেলে তাদের ওপর গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় সেনারাও।

কাছের আরেকটি শহর নাবলুসেও এ বছর বেশিরভাগ সহিংসতার ঘটনা ঘটে। গত এক দশক ধরে এই অঞ্চলে অভিযান জোরদার করেছে ইসরায়েল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৬৫ জন নিহত হয়েছে। একই সময়ে, ইসরায়েল ও পশ্চিম তীরে কমপক্ষে ২৩ জন ইসরায়েলি বেসামরিক লোক এবং নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page