April 10, 2026, 5:37 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ ৪ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুইজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েল ও হামাসের মধ্যে গতকাল বুধবার যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখনই পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে দুইজন শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, আদম সামের আল-ঘুল (৮) মাথায় গুলিবিদ্ধ হয়ে এবং বাসিল সুলেইমান আবু আল-ওয়াফা (১৫) বুকে গুলিবিদ্ধ হওয়ার পর মারা গেছে।

ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আদ দামজের বাসিন্দাদের জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে । এ ছাড়া ইসরায়েলি বাহিনী এক বাড়িতে ড্রোন দিয়ে বোমা নিক্ষেপ করেছে।

ইসরায়েল এক যৌথ বিবৃতিতে বলেছে, সেনারা সশস্ত্র প্রতিরোধে জড়িত দুইজনকে হত্যা করেছে। এদের মধ্যে একজন প্রধান নেতা। তারা মুহাম্মদ জুবেইদি এবং হুসাম হানুন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page