February 24, 2026, 12:32 am
শিরোনামঃ
মাগুরায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা প্রদান ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশদ্রোহী ইউনুস বাহিনীর দেড় বছরের অপকর্ম ফাঁস করে দিলেন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : স্থানীয় সরকারমন্ত্রী পুনরায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার : তথ্যমন্ত্রী ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় ১২ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-মালদ্বীপ সরাসরি ফ্লাইট সিরাজগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ ১ জন আটক গাইবার্ন্ধায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনরি গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অধিকৃত পশ্চিম তীরের ফারা শরণার্থী শিবিরে অন্তত পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (০৮ ডিসেম্বর) ফারা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে বাহিনীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাত থেকে সকাল পর্যন্ত ফিলিস্তিনি অধিকৃত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেসময় অন্তত পাঁচজন ফিলিন্তিনিকে গুলি করে হত্যা করেছে সেনারা।

প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। হেবরনের দক্ষিণে আল-ফাওয়ার শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে বাহিনীটি। কালকিলিয়ার পূর্বে কাফর কাদ্দুম ও জিনসাফুট গ্রামেও হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে দুই ফিলিস্তিনি পুরুষকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page