April 9, 2026, 8:32 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে এক ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরাইলী বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে এক ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সেনাবাহিনী জানায়, তারা নাবলুসে গতরাতে কামাল জুরির বাড়ি গুড়িয়ে দেয়। সেনাবাহিনীর অভিযোগ কামাল জুরির বন্দুক হামলায় ইসরাইলি সৈনিক ইদো বারুচ প্রাণ হারিয়েছে।
গত অক্টোবরে পশ্চিম তীরের এক বসতবাড়িতে ইসরাইলি সৈন্যকে গুলি করে হত্যা করার অভিযোগে ফেব্রুয়ারিতে জুরিকে গ্রেফতার করা হয়েছিল।
একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে জানায়, ইসরাইলি বাহিনী ‘ছয়তলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট’ গুড়িয়ে দেওয়ার পর নাবলুস ছেড়ে চলে যায়।
গত সপ্তাহে সেনাবাহিনী কথিত লায়ন্স ডেন জঙ্গি গোষ্ঠীর একজন বিশিষ্ট সদস্য ওসামা তাওয়েলের অ্যাপার্টমেন্ট গুড়িয়ে দেয়। তার বিরুদ্ধেও বারুচ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল।
পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরের কাছে ইসরাইলের এক ড্রোন হামলায় ‘সন্ত্রাসী সেলের’ তিন সদস্য নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর জুরির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। এদিকে সেখানে সহিংসতা বেড়ে যাওয়ায় এ সপ্তাহে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি ও চার ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।
ইসরাইল তাদের দেশের বিরুদ্ধে হামলা চালানো ফিলিস্তিনিদের ঘরবাড়ি নিয়মিতভাবে গুড়িয়ে দিয়ে আসছে।
ইসরাইল ১৯৭৬ সাল থেকে পশ্চিম তীর দখল করে রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page