October 10, 2026, 12:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জলপাই চুরি করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে জলপাই চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আল জাজিরা জানিয়েছে, আক্রমণ বৃদ্ধির সঙ্গে চলতি জলপাই মৌসুমে স্থানীয় কৃষকরা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার মুখোমুখি হচ্ছে।

প্রতিবেদনে অনুসারে, পর্যবেক্ষকরা অক্টোবরের প্রথম তিন সপ্তাহে ফসল সংগ্রহকারী কৃষকদের ওপর ১২৬টি আক্রমণের ঘটনা রেকর্ড করেছেন। অন্তত ৭০টি এলাকার ৪ হাজারেরও বেশি গাছ ধ্বংস করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই ক্ষতি দ্বিগুণ।

আল জাজিরা জানায়, গত সপ্তাহেই ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ৬০টি বসতি স্থাপনের ঘটনা নথিভুক্ত হয়েছে – যার অর্ধেকেরও বেশি ফসল কাটার সময় ঘটেছিল।

নতুন বসতি স্থাপনকারীদের কারণে ফিলিস্তিনি অঞ্চলটির কৃষকদের বাগানে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ সময় অবাধে কোথাও যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আল জাজিরা জানিয়েছে, আজ শুক্রবারও নাবলুস এবং রামাল্লাহ জেলায় এই ধরণের হামলা হয়েছে। নাবলুসের দক্ষিণে অবস্থিত কারিউত গ্রামে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমিতে প্রবেশ করে এবং জলপাই চুরি করে। কয়েকদিন আগে তারা একই গ্রামের শত শত প্রাচীন জলপাই গাছ ধ্বংস করে।

একই দিন রামাল্লাহর উত্তরে সিনজিলে ইসরায়েলি বাহিনীর সমর্থিত বসতি স্থাপনকারীরা বন্দুকের মুখে কৃষকদের তাড়িয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page