September 25, 2026, 3:24 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চালানোর আহ্বান ইসরাইলি মন্ত্রীর ; গাজায় দুই ইসরাইলি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর আরো দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া, আরো দুই সেনা আহত হয়েছে যাদের অবস্থার গুরুতর।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় নাহল ব্রিগেডের এসব সেনা হতাহত হয়। নিহত দুই সেনার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে যার নাম ক্যাপ্টেন এইতান ইসরাইল শিকনাজি। এই সেনা নাহল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। নিহত অপর সেনার নাম জানা না গেলেও টাইমস অফ ইসরাইল জানিয়েছে, পরবর্তীতে তার নাম প্রকাশ করা হবে।

এই দুই সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় ইসরাইলের মোট ৩৯৭ জন সেনা নিহত হয়েছে বলে দখলদার সরকার দাবি করে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছেন, গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের অনেক বেশি সেনা নিহত হয়েছে।

এদিকে, গতকাল অধিকৃত পশ্চিম তীরের কেদুমিম ইহুদিবাদী বসতির কাছে ফিলিস্তিনিদের গুলিতে তিন ইসরাইলি নিহত এবং আটজন আহত হয়েছে। ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী কয়েকটি প্রাইভেট কার এবং একটি বাস লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দুই বন্দুকধারী ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়।

এ ঘটনার পর ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক সহিংসতা চালানোর জন্য ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম তীরের নাবলুস, আল-ফান্দুক এবং জেনিন শহরকে জাবালিয়া এলাকার মতো ধ্বংস করে দিতে হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page