November 27, 2026, 8:10 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয় : উপদেষ্টা ফরিদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়, ঢাকা শহরে এটি আরোপিত সংস্কৃতি বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, এসময় ইলিশের নামে জাটকা খাওয়া হয় যা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ না। ঢাকা শহরে আরোপিত সংস্কৃতি তৈরি করা হয়েছে। পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা ও অন্য মাছ খেলে তো অসুবিধা নাই।

ফরিদা আখতার বলেন, পহেলা বৈশাখের আগের দিনটা বাঙালিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ সেটা চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে কোনো আমিষই খাওয়া হয় না। ১৪ রকমের শাক খাওয়া হয়। পহেলা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, দই-চিড়া খান, ছাতুর শরবত খান আর ভাত খাবেন। কোনো সমস্যা নেই। ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তা না। আরও মাছ আছে।

ইলিশ রক্ষায় আগামীকাল ৮ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এসময় জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। এরপরও কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page