October 29, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পাঁচ হাজার টাকার বিনিময়ে এমপি আনারকে ৮০ টুকরা করে কসাই জিহাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোনো প্রমাণ না রাখতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের শরীরের মাংস ও হাড় আলাদা করে তা ৮০ টুকরা করা হয়। এ কাজের বিনিময়ে ‘কসাই’ জিহাদ পেয়েছেন ৫০০০ টাকা। খুনের ঘটনায় গ্রেপ্তার জিহাদ ভারতীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে।ভারতের বেশকিছু সংবাদমাধ্যমের তথ্য বলছে, কসাই জিহাদের এই স্বীকারোক্তির পর কলকাতার তদন্তকারীদের একাংশের মত, এর ফলে সেসব খণ্ডাংশ উদ্ধার করা আরও কঠিন হয়ে গেল। ইতিমধ্যেই টুকরোগুলো কোনো না কোনো প্রাণীর পেটে চলে গিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

কলকাতার তদন্তদলের ভাষ্য, জিহাদকে ৫০০০ টাকা দেওয়া হয়েছিল। খুনের পর আনোয়ারুলের লাশ ৮০ টুকরো করা হয়। মস্তিষ্ক সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। হাড়, মাংস পৃথক করে হলুদ মাখিয়ে একেকটি টুকরা একেক জায়গার জলাশয়ে ফেলা হয়েছে। তাই পুলিশের অনুমান, দেহাংশ খুঁজে পাওয়া কঠিন হবে।

১২ মে আজিম ভারতের কলকাতায় যান এবং তার এক বন্ধুর বাসায় ওঠেন। পরদিন ১৩ মে সকালের দিকে আনার ব্যবসায়িক মিটিং করার জন্য কলকাতার নিউ টাউন এলাকার ভাড়া বাসায় যান। সেখানে পূর্বপরিকল্পনা মোতাবেক আসামি আমানুল্লাহ ও তানভীর সিলাস্তিসহ অজ্ঞাতনামা অন্য পলাতক আসামিদের সহযোগিতায় আনারকে নৃশংসভাবে হত্যা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page