April 8, 2026, 4:32 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানশাসিত কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার চেষ্টা করছে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কয়েক দশকের। এই ইস্যুতে একাধিক যুদ্ধেও জড়িয়েছে দেশ দু’টি। এই পরিস্থিতিতে তীর্থযাত্রার জন্য পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার পরিকল্পনা করছে ভারত।

মূলত পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে এই করিডোর খোলার চেষ্টা চালাবে ভারত। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে শারদা পীঠ তীর্থযাত্রার জন্য পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের সঙ্গে একটি করিডোর খোলার প্রচেষ্টা চালাবে।

তবে ভারতকে এই পদক্ষেপটি বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের অনুমতি পেতে হবে এবং ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মিরের কুপওয়ারার তেতওয়ালে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পুনরায় খোলার প্রয়োজনীয়তা দেখা দেবে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এনডিটিভি বলছে, বুধবার ভারতশাসিত কাশ্মিরের কুপওয়ারা জেলার তেতওয়ালে শারদা দেবী মন্দির উদ্বোধন করার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা দেন। মন্দিরটি এলওসি বরাবর কিষাণগঙ্গা নদীর তীরে নির্মিত হয়েছে, যেটি কার্যত পূর্ববর্তী জম্মু ও কাশ্মির রাজ্যকে বিভক্ত করেছে।

বুধবার অমিত শাহ বলেন, ‘রবিন্দর পণ্ডিতা বলেছেন- কর্তারপুর করিডরের আদলে তীর্থযাত্রীদের জন্য শারদা পীঠ উন্মুক্ত করা উচিত। ভারত সরকার অবশ্যই এই বিষয়ে প্রয়াস চালাবে। এতে কোনও দ্বিমত নেই।’

এনডিটিভি বলছে, ভারত-পাকিস্তান সীমান্তের দুই পাশের তথা এলওসি’র দুই পাশের বাণিজ্য এবং শ্রীনগর-মুজাফফরাবাদ বাস পরিষেবা ২০১৯ সাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আর তাই ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর উভয় পক্ষের মধ্যে আবারও যোগাযোগ উন্মুক্ত করে আজাদ কাশ্মিরে তীর্থযাত্রার জন্য করিডোর খোলা হবে প্রথম বড় পদক্ষেপ।

প্রাচীন শারদা মন্দির এবং শিক্ষার কেন্দ্র বা শারদা পীঠ আজাদ কাশ্মিরের এলওসিজুড়ে নীলম উপত্যকায় অবস্থিত। অমিত শাহ বলেন, মন্দিরের উদ্বোধন নতুন যুগের সূচনা করছে এবং শারদা সভ্যতা ও শারদা লিপি আবিষ্কারের দিকে এক ধাপ এগিয়ে দেবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page