November 2, 2026, 5:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন ; ১ ডলার সমান ৩০০ রুপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে ধুকতে থাকা পাকিস্তানের মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান দাঁড়িয়েছে ৩০০ রুপিতে। খোলা বাজারে ছিল ৩১৪ রুপি। এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইক্যাপ) এই তথ্য জানিয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার স্থানীয় ইউনিটের ওপর চাপ বেড়েছে।অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং অর্থমন্ত্রীর সাবেক উপদেষ্টা ড. খাকান নজীব জিও টিভিকে বলেছেন, ইতিমধ্যে পার্ক করা কন্টেইনার ছেড়ে দেওয়ার চাপ এবং রপ্তানি ও রেমিটেন্স হ্রাসের কারণে ডলারের তারল্য সংকট সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকরা কালোবাজার কমিয়ে ডলারের ক্রমাগত বৃদ্ধি রোধ করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক তথ্য ও বিশ্লেষণ পোর্টাল মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসির ডনকে বলেছেন, ‘সরকার এবং সমস্ত স্টেকহোল্ডারদের কালো বাজার নির্মূল করার জন্য একটি সঠিক কৌশল বাস্তবায়ন করতে হবে। আন্তঃব্যাংক বাজারে ডলার খুঁজে পাওয়া খুব কঠিন তবে এটি খোলা বাজারে ‘কালো দামে’ সহজেই পাওয়া যায়।

পাকিস্তানে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার চলছে। শাহবাজ শরিফের সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। এদিকে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে। গত বছর থেকে পাকিস্তানের রাজনীতি এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই তীব্র অস্থিতিশীলতা চলমান।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page