September 12, 2026, 4:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের ইমান মাজারি ও আলী ওয়াজিরকে গ্রেপ্তার করেছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান জয়নাব মাজারি এবং দেশটির সাবেক আইন প্রণেতা আলী ওয়াজিরকে তদন্তের জন্য গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করার কিচ্ছুক্ষন পর অজ্ঞাত ব্যক্তিরা ইমান মাজারির বাড়িতে প্রবেশ করে বলে জানা যায়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আলী ওয়াজির এবং ইমান মাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। দুই সন্দেহভাজনকেই তদন্তের জন্য খুজছিল পুলিশ। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

কোন মামলায় মানবাধিকার আইনজীবী ইমান জয়নাব কে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও সুনির্দিষ্ট করে জানায়নি পুলিশ।

তবে একটি অফিসিয়াল বিবৃতিতে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য আলি ওয়াজিরকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ভোরে ইমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেন। তিনি লেখেন, অজানা ব্যক্তিরা আমার বাড়ির ক্যামেরা ভেঙে গেট পেড়িয়ে বাসায় ঢোকার চেষ্টা করছে।

এর প্রায় এক ঘণ্টা পরে, তার মা, সাবেক পিটিআই নেতা শিরিন মাজারি, পোস্ট করেছেন যে, সাদা পোশাক পড়া কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী আমাদের দরজা ভেঙে আমার মেয়েকে নিয়ে গেছে।

তিনি আরও লেখেন, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমার মেয়েকে কেনো নিয়ে যাওয়া হচ্ছে। তারা পুরো বাড়ি তছনছ করেছে। তারা আমার মেয়েকে ঘুমের পোশাক পড়া অবস্থায় নিয়ে গেছে। কাপড় পাল্টানোর সময় পর্যন্ত দেয়নি। তারা তাকে টেনে নিয়ে গিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page