October 28, 2026, 10:54 am
শিরোনামঃ
খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

উত্তরাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ট্রাকে করে শ্রমিকরা আফগানিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পের দিকে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি সেনা চেকপোস্টের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তারা।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক এ তথ্য নিশ্চিত করেন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

গত বছর পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়ে গেছে।

বেশ কিছু হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) দায় স্বীকার করেছে। গত মাসেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৫ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

ওই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের বাজাউর জেলার খার শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ওই এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page