March 9, 2026, 8:26 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় ৩৪৪ জনের প্রাণহানি ; দেড় শতাধিক মানুষ নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় ৩৪৪ জনের প্রাণহানি  ঘটেছে এবং এখনো দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর  জানিয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে হাজারো উদ্ধারকর্মী প্রবল বৃষ্টির মধ্যে হাঁটুসম কাদামাটিতে অভিযান চালাচ্ছেন। তারা পাথরের নিচে চাপা পড়া বাড়িঘর খুঁড়ে জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান আসফান্দইয়ার খট্টক বলেন, বুনেরে অন্তত ১৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন। তারা হয়ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অথবা বন্যার স্রোতের তাড়ে ভেসে গেছেন। এছাড়া শাঙ্গলা জেলায়ও ডজনখানেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

চলমান বৃষ্টিপাত উদ্ধারকাজকে ভীষণভাবে ব্যাহত করছে বলেও উল্লেখ করেন খট্টক।
তিনি আরো বলেন, বুনেরে বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। কারণ আকস্মিক বন্যায় বিদ্যুতের লাইন ও মোবাইল টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুনের জেলায় অন্তত ২০৮ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০ থেকে ১২টি গ্রাম আংশিকভাবে চাপা পড়েছে।

প্রদেশের উদ্ধার সংস্থার কর্মকর্তা বিলাল আহমেদ ফয়েজি বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। প্রায় ২ হাজার উদ্ধারকর্মী নয়টি জেলায় মৃতদেহ উদ্ধার ও ত্রাণ তৎপরতায় যুক্ত আছেন। সেখানে  বৃষ্টিপাত কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page