April 7, 2026, 3:45 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে : পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, এই রায়ের পেছনে ‘পাকিস্তানের প্রভাব’ রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।’ তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত, এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান—কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে ভারত সব সময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page