March 11, 2026, 1:55 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ৭৫ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর জলস্তর এতটা বাড়েনি।

পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে বলা হয়েছে, আগামী দিনে বন্যার পানি আরো বাড়তে পারে।

গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।

রোববার শতদ্রু নদীর পানি অনেকখানি এলাকা ভাসিয়েছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি পানির তলায় চলে গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা হয়েছে।

শতদ্রু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দিয়েই বইছে।

২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এক হাজার ৭৩৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল। সূত্র: ডয়েচে ভেলে

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page