October 28, 2026, 7:08 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের ল্যান্ডমাইন বিস্ফোরণে ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির পাঞ্জগুর জেলায় একটি গাড়ি লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সোমবার(৭ আগস্ট) রাতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পঞ্জগুরের ডেপুটি কমিশনার আমজাদ সোমরো বলেন, ‘বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা একটি গাড়িকে লক্ষ্য করে ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিলো। গাড়িটিতে বালগাতর ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুবসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। গাড়িটি বালগাতর এলাকায় চাকর বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়। এতে ইউসি চেয়ারম্যানসহ ৭ জন মারা যায়।’

নিহতরা হলেন মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দার। তারা বালগাতর ও পাঞ্জগুরের বাসিন্দা। তবে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো গ্রুপ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইসহাক বালগাত্রির পিতা ইয়াকুব বালগাত্রি এবং তার ১০ জন সঙ্গীকে একই এলাকায় হত্যা করা হয়েছিল। নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায় স্বীকার করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page