August 7, 2026, 5:53 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের লাহোরে ইমরান খানের সমাবেশে পুলিশের গুলিতে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের লাহোরে পুলিশি অভিযানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশ চলাকালে এ অভিযান চালায় পাঞ্জাব পুলিশ।

নিহত পিটিআই কর্মীর নাম আলি বিলাল। তিনি লাহোরের জাহাঙ্গির টাওনের অধিবাসী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, পুলিশের প্রচণ্ড লাঠিচার্জে আহত হন যুবক আলি বিলাল। একপর্যায়ে তার মৃত্যু হয়।

পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজনৈতি অস্থিতিরতা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই ইমরান খানকের গ্রেফতার চেষ্টা করায় চরম ক্ষুব্ধ হয়েছেন পিটিআই কর্মীরা। এরই ফলস্বরূপ বুধবার প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই লাহোরে সমাবেশ করে পিটিআই। এতে হাজার হাজার পিটিআই নেতা-কর্মী অংশ নেন।

পিটিআই নেতা-কর্মীদের দাবি, বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হলেও, হঠাৎ করেই সাড়াশি অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে পুলিশ ও পিটিআই কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর লাহোরের মল রোড ও ক্যানাল রোডে দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। জবাবে ইট-পাথর ছোড়ে ইমরান খানের সমর্থকরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এদিন পুলিশের অভিযানে অনেকেই আহত হয়েছেন। তাছাড়া আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পিটিআই নেতা-কর্মীরা বলছেন, ইমরান খানকে কোনোভাবেই গ্রেফতার করতে দেওয়া হবে না। তাকে গ্রেফতার করতে হলে আগে নেতা-কর্মীদের গ্রেফতার করতে হবে।

এদিকে, আলি বিলালের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খান। এ সংক্রান্ত এক টুইটার বার্তায় তিনি বলেন, আলি বিলাল পিটিআইয়ের নিরস্ত্র, নিবেদিতপ্রাণ এক কর্মী ছিলেন। পাঞ্জাব পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। নির্বাচনী সমাবেশে যোগ দিতে আসা নিরস্ত্র পিটিআই কর্মীদের ওপর পুলিশের এ বর্বরতা অন্তত লজ্জাজনক।

তোশাখানার মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রোববার (৫ মার্চ) আদালতের সমন ছাড়াই ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেফতারের উদ্দেশ্যে তার লাহোরের বাড়িতে অভিযান চালায়। তবে সেদিন তাকে ওই বাড়িতে খুঁজে পাওয়া যায়নি।

এরপর থেকেই ইমরান খানের বাড়ির সামনে লাগাতার অবস্থান করছেন পিটিআই নেতা-কর্মীরা। গ্রেফতার এড়িয়ে সেদিন বিকেলেই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। বলেন, গ্রেফতারি এড়াতে আমি দেশ ছেড়ে পালাইনি। আমি কোনোদিন কারও সামনে মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না। আর দেশ ছেড়ে পালানোর বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। সূত্র: ডন

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page