October 15, 2026, 6:35 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সেনাপ্রধান পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। সবাই সেনাপ্রধানের সিদ্ধান্ত মেনে চলেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলীয় নেতা ইমরান অভিযোগ করেন, সেনাবাহিনী দেশের ‘দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের’ পক্ষ নিয়েছে, যাতে তিনি ক্ষমতায় ফিরতে না পারেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গত শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লাহোরে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের পাশে দাঁড়ানোর জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানান ইমরান। তিনি দাবি করেন, ‘আমদানি করা সরকার’ সুপ্রিম কোর্টকে অসম্মান করার চেষ্টা করছে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকার দেশের ইলেকট্রনিক মিডিয়ায় ইমরান খানের ভাষণ সম্প্রচারের উপর ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ জারি করেছে। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের কঠোর সমালোচনা করেন। সুপ্রিম কোর্টে বিভাজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান।

সুপ্রিম কোর্টে বিভক্তি প্রসঙ্গে ইমরান বলেন, ‘সরকার সুপ্রিম কোর্টকে অসম্মান করার সব ধরনের চেষ্টা করছে। তাই আমি সবাইকে সুপ্রিম কোর্টের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। পাকিস্তানের গণতন্ত্র এখন সুপ্রিম কোর্টের ওপর নির্ভরশীল। যারা গণতন্ত্র চায়, তাদের পাশে দাঁড়ানো উচিত।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার যদি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মে পাঞ্জাবে প্রাদেশিক নির্বাচন না করে তবে পুরো জাতিকে ঈদের পরে রাস্তায় নামতে প্রস্তুত থাকতে হবে। আমি সামনের থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেব।’

সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, ‘তাদের মনে রাখা উচিত যে তারা দেশের জনগণকে দুর্নীতিবাজদের শাসন অনুসরণ করতে বাধ্য করতে পারে না। সেনাবাহিনীকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি জাতির উত্থানের সময় সহিংস কৌশল কাজ করে না। আমার দলের কর্মীদের হয়রানি করা হচ্ছে। তারা আমার দলের নেতা-কর্মীদের চুপ করিয়ে দিতে চেয়েছে। কাজ করেনি। আমি বলব, আবার করলেও কাজ হবে না।’

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page