October 14, 2026, 12:01 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন লেগে ৭ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মহসিন সিয়াল নামের এক রেল কর্মকর্তা জানিয়েছেন, সিন্ধ প্রদেশের রাজধানী করাচি থেকে ৫০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত খায়েরপুর বিভাগে এ ঘটনা ঘটে।

তিনি জানিয়েছেন, ট্রেনের ভেতর লাগা আগুনে পুড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। অপরদিকে এক নারী আগুন থেকে  বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর জখম হয়ে মারা যান।

এ ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মহসিন সিয়াল। তবে কীভাবে চলন্ত ট্রেনে এমন ভয়াবহ আগুন লাগল সেটি এখনো জানা যায়নি।

টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, করাচি থেকে লাহোরগামী ট্রেনটির বেশ কয়েকটি বগি আগুনে পুড়ে গেছে। জানা গেছে, বুধবার রাতে এই ঘটনা ঘটে।

পাকিস্তানে দুরপাল্লার ট্রেনগুলোতে কিছু যাত্রী রান্নাবান্নার কাজে ব্যবহৃত ছোট গ্যাসের চুলা নিয়ে ওঠেন। যেগুলো দিয়ে ট্রেনের ভেতরই রান্না করে থাকেন তারা। যদিও ট্রেনে গ্যাসের চুলা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। যাত্রীদের বহনকৃত কোনো চুলা থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এরআগে ২০১৯ সালে পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি ট্রেনের ভেতর রাখা গ্যাসের চুলায় বিস্ফোরণ হয়েছিল। এতে করে ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায়। ওই আগুনে পুড়ে অন্তত ৭৪ জন মানুষ নিহত হয়েছিলেন। যা পাকিস্তানের রেলের ইতিহাসে অন্যতম দূর্ঘটনা ছিল। সূত্র: আল আরাবিয়া

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page