September 27, 2026, 7:20 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে জঙ্গি হামলায় ১২ সেনা সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়েছে। পাল্টা হামলায় নিহত হয়েছে ৭ জঙ্গি। চলতি বছরে দেশটিতে জঙ্গি হামলায় একদিনে সর্বোচ্চ সেনা সদস্য নিহতের ঘটনা এটি।

স্থানীয় সময় বুধবার বেলুচিস্তানের জোব ও সুই এলাকায় পৃথক অভিযান চালায় সেনাবাহিনীর দুটি দল। এরমধ্যে সুই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে নিহত হয় তিন সেনা সদস্য ও দুই জঙ্গি।

একইদিন  জোব ক্যান্টনমেন্টে সামরিক স্থাপনায় হামলা চালায় জঙ্গিরা। সেখানে নিহত হয় আরো ৯ সেনা সদস্য। পাল্টা গুলিতে নিহত হয় ৫ জঙ্গি। ওই সময় একটি যাত্রীবাহী বাস গোলাগুলির মধ্যে পড়ে গেলে এক নারী নিহত হয়। তেহরিক জিহাদ পাকিস্তান- টিজেপি হামলার দায় স্বীকার করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page