September 7, 2026, 8:22 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে জন্মের ১৫ দিনের মাথায় মেয়ে শিশুকে জীবন্ত দাফন করল বাবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই সপ্তাহ আগেই জন্ম নিয়েছে নবজাতক মেয়ে সন্তান। কিন্তু তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা নেই বাবার। আর এই যুক্তিতেই ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করার মতো জঘন্য কাজ করলেন বর্বর ওই ব্যক্তি।

মর্মান্তিক এবং আতঙ্কজনক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধও স্বীকার করেছেন তিনি।

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধ প্রদেশের থারুশাহতে নিজের ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধের দায়ে এক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার এআরওয়াই নিউজ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। গ্রেপ্তারের পর অভিযুক্ত ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন।

নিজের আর্থিক সীমাবদ্ধতার উল্লেখ করে তিনি দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি।

এআরওয়াই নিউজ বলছে, পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সে ইতোমধ্যেই তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশের পর নাবালক শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page