July 13, 2026, 4:58 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ নিহত ; টিটিপি দায়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকার একটি থানায় সন্ত্রাসী হামলায় চার পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গতরাতে এ হামলা হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আজ (রোববার) এ তথ্য জানিয়েছে।

শহরের পুলিশের মুখপাত্র শহীদ হামিদ বলেছেন, মধ্যরাতে হামলার  ঘটনা ঘটে। ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। প্রায় ৪৫ মিনিট ধরে সংঘর্ষ চলে। এরপর হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

নিষিদ্ধ সংগঠন তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা মনে করছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট এক বার্তায় ঐ থানায় হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীদের মূলোৎপাটন করা হবে।

গত ২৮ নভেম্বর টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে তাদের অস্ত্রবিরতি চুক্তি বাতিল করে। এরপর তারা তাদের সদস্যদের দেশজুড়ে হামলা চালানোর নির্দেশ দেয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page