September 29, 2026, 11:37 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণের ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের পেশাওয়ারের ওয়ারসাক রোডে আজ সোমবার দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১১ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ নিয়ে ওয়ারসাক বিভাগের সুপারিনটেনডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন। বিস্ফোরণের ধরণ বিশ্লেষণ করছেন দেশটির কর্মকর্তারা।

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আহতদের প্রাইম হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page