April 6, 2026, 2:53 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময় শিশুসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের করাচি শহরে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও শতাধিক মানুষ। স্থানীয় পুলিশ, হাসপাতাল এবং উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডনের।

এভাবে ফাঁকা গুলি ছোড়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও স্বাধীনতা, দিবস বা নববর্ষ উদযাপনের সময় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এসব থেকে হতাহতের ঘটনা ঘটলেও তা থামানো যাচ্ছে না।

পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ মোট ১০৯ জনকে সেখানকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজিজাবাদ স্টেশন হাউস অফিসার (এসএইচও) ওয়াকার কায়সার ডনকে বলেন, আজিজাবাদ ব্লক-৮-এ বাড়ির দ্বিতীয় তলার গ্যালারি থেকে সাত বছর বয়সী এক মেয়ে শিশু স্বাধীনতা দিবসের আতশবাজি দেখছিল। ঠিক সে সময়ই একটি গুলি এসে তার মাথায় লাগে।

কিছুক্ষণ পরে, তার মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং তার চাচা তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির মরদেহ আব্বাসি শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসএইচও কায়সার বলেন, গুলিটি ৯ মি.মি পিস্তল থেকে ছোড়া হয়েছিল। তিনি আরও বলেন, ফাঁকা গুলি চালানোর ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে দুটি ৯ মি.মি পিস্তল উদ্ধার করা হয়েছে। ওই অস্ত্রগুলো দিয়েই এই ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করা হবে বলে জানান তিনি।

এদিকে আওয়ামী কলোনি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, মডেল ফ্যামিলি পার্ক কোরাঙ্গি নং ৩-এ ৩৫ বছর বয়সী এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায়য় আরও তদন্ত চলছে।

দক্ষিণ উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা ডন ডটকমকে বলেন, এই ঘটনায় ৭০ বছর বয়সী অপর এক ব্যক্তিও নিহত হয়েছেন। তিনি কালরির ইব্রাহিম মসজিদের কাছে আগ্রা তাজ কলোনিতে তার বাড়ির বাইরে বসে থাকার সময় গুলিবিদ্ধ হন। তাকে করাচির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page