October 18, 2026, 11:42 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ; ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় চার রেঞ্জার্স সদস্য নিহত এবং দুই পুলিশ সদস্যসহ আরও ৫ রেঞ্জার্স সদস্য আহত হয়েছেন। এতে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে একদিন আগে থেকেই ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।

দুইমাসের জন্য জারি করা হয়েছে ইসলামাবাদে ১৪৪ ধারা। এছাড়া পাঞ্জাবেও তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রাদেশিক পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেছেন, সোমবার একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১৯ জন এবং পুলিশের ২২টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুইজন কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এদিকে পিটিআই জানিয়েছে, পুলিশের হামলায় তাদের অনেক কর্মী আহত হয়েছেন।

এর আগে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এসব বার্তা ও ১৪৪ ধারা উপেক্ষা করে ইসলামাবাদে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমরান খানের হাজার হাজার সমর্থক-কর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page