March 21, 2026, 9:58 pm
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে ১৫ জন নিহত ; আহত ৮০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তা মোহাম্মদ আমির বলেন, ‘আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা হয়নি।

এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page