September 21, 2026, 6:01 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে পাকিস্তান সরকার এখন সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত ২৭তম সংবিধান সংশোধনীর আওতায় সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ও সেনাপ্রধান নিয়োগসংক্রান্ত সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন আনার কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার শিগগিরই এই সংশোধনী সংসদে উপস্থাপন করবে। সমালোচকদের আশঙ্কা, এই সংশোধনের মাধ্যমে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের বেসামরিক রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব আরও গভীর হবে।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই সামরিক ও বেসামরিক শাসনের টানাপোড়েনে ভুগছে। সেনাবাহিনীর সরাসরি শাসন, সরকারের ওপর প্রভাব ও অর্থনীতিতে আধিপত্য পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার অন্যতম বাধা হিসেবে দেখা হয়। সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক টুইটে জানান, সরকার এই সংশোধনী পাসে তার দলের সমর্থন চাইছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সেনেটে বক্তব্যে সংশোধনীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবশ্যই সরকার এটি আনছে, এবং খুব শিগগিরই ২৭তম সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। আমরা সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনেই তা করব।’

তিনি বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অভিযোগও নাকচ করে বলেন, ‘এটি হঠাৎ ভোটাভুটি বা অনিয়মিতভাবে পাস করানো হবে না।’

কী আছে প্রস্তাবিত সংশোধনীতে

পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংশোধনীর খসড়ায় শুধু সেনাপ্রধান নিয়োগই নয়—

  • সংবিধানিক আদালত গঠন
  • নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া সংস্কার
  • এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পুনঃপ্রবর্তন
  • বিচারকদের বদলি সংক্রান্ত ব্যবস্থা
  • প্রদেশগুলোর রাজস্ব ভাগ কমানো
  • শিক্ষা ও জনকল্যাণ মন্ত্রণালয়কে প্রাদেশিক নিয়ন্ত্রণ থেকে ফেডারেল সরকারের অধীনে আনা
  • এছাড়া জাতীয় অর্থ কমিশনের মাধ্যমে প্রদেশগুলোর রাজস্ব ভাগের সুরক্ষা বাতিলের কথাও বলা হয়েছে।

সংশোধনী পাসের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। পাকিস্তান সরকার জাতীয় সংসদের ৩৩৬ আসনের মধ্যে ২৩৩ আসন নিয়ন্ত্রণে রাখলেও, ৯৬ সদস্যের সিনেটে তাদের সংখ্যা ৬১- যা পর্যাপ্ত নয়। এ কারণে সরকারকে অন্তত তিনজন বিরোধী সিনেটরের সমর্থন প্রয়োজন হবে। জামিয়াত উলেমা-ই-ইসলাম (ফজল) দলের সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page